বাংলানিউজসিএ ডেস্ক :: করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে খুলে দেওয়া হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদের আগে জনসমাগম বেড়ে সংক্রমিত হওয়ার ঝুঁকি আরও বাড়ছে।তাই ব্যাংক খোলার রাখার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ১৩ স্বাস্থ্যবিধি মানতে হবে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সম্বলিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে সচল করার উদ্যোগ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। সামনে ঈদ থাকায় শাখাগুলোতে জনসমাগম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে অধিকতর সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৩টি নির্দেশনায় বলা হয়েছে, খোলার আগে মহামারী প্রতিরোধী সামগ্রী মাস্ক, জীবানুমুক্তকরণ সামগ্রী, ডিসপোজাল এলাকা নিশ্চিত করতে হবে। কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, প্রবেশ মুখে বসাতে হবে তাপমাত্রা পর্যবেক্ষণকারী যন্ত্র। ক্যাশকাউন্টার, এটিএমসহ যাবতীয় সেবাদানকারী স্থান ও যন্ত্রপাতি জীবানুমুক্ত করতে হবে।
কর্মকর্তা ও গ্রাহকের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেবাগ্রহণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও হাচিকাশি দেওয়ার নিয়ম মানতে হবে। করোনার রোগী নিশ্চিত হলে এসিসহ যাবতীয় যন্ত্রপাতি ও স্থান জীবানুমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় জনসমাগম এড়াতে ব্যাংকিং সময় সীমিত করতে হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ মে ২০২০/এমএম





