বাংলানিউজসিএ ডেস্ক :: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় শুরু থেকেই কানাডায় নানা ধরনের সতর্কমূলক কর্মসূচি হাতে নেওয়া হলেও এর বিস্তার ধাপে ধাপে বাড়ছে, যা অন্যান্য আক্রান্ত দেশের মতো ভয়াবহ রূপ ধারণ করছে।কানাডায় বর্তমানে মৃতের সংখ্যা প্রায় দুই হাজার এবং আক্রান্তের সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি। বিশ্বে যখন সার্বিক মৃত্যুর পরিমাণ ৬.৯৬ শতাংশ সেখানে কানাডাতে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২ শতাংশে। আর বিশ্বের মৃত্যুর তালিকার দেশ কানাডা ১২ নম্বরে।
কানাডায় করোনা প্রথমেই হানা দেয় প্রধানমন্ত্রীর ঘরে এবং আক্রান্ত করে ফার্স্ট লেডিকে। সেজন্য প্রধানমন্ত্রী জাস্টিন করোনাকে মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু দুই মাস পরিস্থিতি উন্নতি না হয়ে ক্রমেই অবনতি হচ্ছে।অন্টারিও’র প্রিমিয়ার এবং কানাডার স্বাস্থ্য বিভাগ ইতিপূর্বে আশঙ্কা প্রকাশ করেছিল, করোনায় শুধু অন্টারিওতেই মারা যাবে ৩ থেকে ১৫ হাজার। আর নিয়ম নীতি না মানলে তা লাখে ছাড়িয়ে যাবে!
সর্বশেষ তথ্য মোতাবেক দেশটিতে করোনায় মোট আক্রান্ত ৪০ হাজার ১৯০। আর সুস্থ হয়েছে ১৩ হাজার ৯৮৬ এবং মারা গেছে প্রায় দুই হাজার। এর মধ্যে ক্যুইবেক মৃত্যু হয়েছে সব চেয়ে বেশি মন্ট্রিয়লে ১ হাজার ১৪০ আর অন্টারিও মৃত্যু হয়েছে ৬৬১ জন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ এপ্রিল ২০২০/এমএম





