Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক বাংলাদেশি মহিলাকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঐ মহিলা ঢাকা থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে আসেন। তার গায়ে জ্বর ছিল। প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে নেওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করে নেওয়া হয়। গত শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এ নিয়ে গত বুধবার থেকে ৬ জনকে করোনা আক্রান্ত সন্দেহে বেলেঙঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে বাংলাদেশি মহিলার নাম, পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে যে গত মাস দুয়েকের মধ্যে তার আত্মীয়স্বজনদের মধ্যে কেউ চীনে গিয়েছিলেন কি না।

উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এদিনই সিকিমে বিদেশি পর্যটকদের সেখানে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ভুটানের বাসিন্দাদেরও সিকিমে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ মার্চ ২০২০ /এমএম


Array