Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে মঙ্গলবার ভোরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি এলাকা থেকে প্রায় ২০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। সূত্র: আনাদোলু এজেন্সি

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ অক্টোবর ২০২৬/এএ


Array