Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চীনের লিয়াওনিং প্রদেশের দানডং থেকে দেখা যাচ্ছে চীন ও উত্তর কোরিয়ার দানডং নিউ জোন ও সিনুইজু শহরকে যুক্ত করতে নির্মিত নিউ ইয়ালু নদী সেতু। ৫ অক্টোবর ২০২৬। মুঠোফোনে তোলা ছবি। ছবি: রয়টার্স
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নিউ ইয়ালু নদী সেতু আগামী ১৫ অক্টোবর চালু হচ্ছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। দুই দেশ যৌথভাবে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।

চীন ২০১৪ সালে সেতুর নিজ অংশের নির্মাণকাজ শেষ করে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্ক অবকাঠামোর কাজ অসমাপ্ত থাকায় সেতুটি চালু হতে দীর্ঘ সময় লেগেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা এবং এর জেরে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল।

নতুন সেতুটি চালু হওয়াকে বেইজিং ও পিয়ংইয়ংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে তাদের প্রথম সড়ক সেতু চালু করে।

গত বছর উত্তর কোরিয়ায় চীনের রপ্তানি বেড়ে ২৩০ কোটি ডলারে দাঁড়ায়, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। ছয় বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ। তবে ২০১৭ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের আগের রপ্তানির পরিমাণের তুলনায় তা এখনো কম। সূত্র: রয়টার্স

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ অক্টোবর ২০২৬/এএ


Array