Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি বছরের মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে ৪ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১২ হাজার ৩৭৮ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ জনে। এ সময় আহত হয়েছেন ৩০ হাজার ৬১৪ জন।

সাম্প্রতিক এই পরিসংখ্যান লেবাননে চলমান সংঘাতের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরছে। বিশেষ করে চলতি বছরের মার্চ থেকে কয়েক মাসে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array