Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চীন-নেপাল সীমান্তের তিব্বতের গিয়রং কাউন্টিতে কাদাধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। এ ঘটনায় নিহতের সংখ্যা তিনজনই রয়েছে।

গিয়রং সীমান্ত চীন ও নেপালের মধ্যে পর্যটক ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান প্রবেশপথ। বুধবার সীমান্তের উভয় পাশে কাদাধসের ঘটনা ঘটার পরপরই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বড় ধরনের হতাহতের খবর জানিয়েছিল। বর্তমানে সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৭ আগস্ট ২০২৬/এএ


Array