বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের শীর্ষস্থানীয় আইটি সেবাদাতা প্রতিষ্ঠান ডায়না হোস্ট লিমিটেড পেয়েছে ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০১৯’। সিএমও এশিয়া ও ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস আয়োজিত এক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ডায়না হোস্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ নকীবের হাতে এ সম্মাননাটি তুলে দেয়া হয়। সম্প্রতি রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এই অনুষ্ঠানের দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ডায়না হোস্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ নকীব বলেন, ‘ডায়না হোস্ট লিমিটেড খুবই ছোট পরিসরে শুরু হয়ে আজকে যে অবস্থানে এসেছে তা শুধুমাত্র ডায়না হোস্টের সব শুভানুধ্যায়ীদের সহযোগীতা, ক্রেতাদের সন্তুষ্টি আর কর্মকর্তা কর্মচারিদের অক্লান্ত পরিশ্রমের ফসল। এই সম্মাননা আমাদের আরো বেশি উজ্জীবিত করবে ও সেবা প্রদানে নতুন নতুন উদ্ভাবন করতে অনুপ্রানিত করবে।’
উল্লেখ্য, ব্যবসা ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও সেবা প্রদানের মানের বিবেচনায় ব্র্যান্ড পরিচিত তৈরির ক্ষেত্রে কার্যকর কৌশল সৃষ্টি ও বাস্তবায়নকে উৎসাহিত করতে সিএমও এশিয়া ও ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস এই সম্মাননা দেয়া হয়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০১৯/ এমএম





