Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ এবারই প্রথম ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগে একসঙ্গে চ‚ড়ান্ত সুপারিশ করার উদ্যোগ নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। চলতি মাসেই এর ফল প্রকাশ করা হবে। তবে এ যৌথ সুপারিশের বিরোধিতা করে মানববন্ধন করেছেন ফলপ্রত্যাশীরা।সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। এতে তারা চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো-ক্যাডার ও নন-ক্যাডার ফল পৃথক সময়ে প্রকাশ করা, ৪০ ও ৪১তম বিসিএসের মতো নন-ক্যাডার থেকে বেশি সংখ্যক প্রার্থীকে সুপারিশ করা, আগের বিসিএস থেকে এরই মধ্যে সুপারিশকৃতদের সম-গ্রেডে পুনরায় সুপারিশ না করা এবং ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগে প্যানেলের ব্যবস্থা করা।

পিএসসি সূত্রে জানা যায়, বিসিএসে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পান না। পরীক্ষায় ভালো করা সত্বেও শূন্যপদ না থাকায় নন-ক্যাডারের অপেক্ষায় থাকতে হয় অনেককে। বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৩তম বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশের উদ্যোগ নিয়েছে পিএসসি। চলতি ডিসেম্বরেই এ বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।

জানা গেছে, ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ ডিসেম্বর ২০২৩ /এমএম

 


Array