Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা সোমবার (১৬ অক্টোবর) থেকে শুরু হবে। সারাদেশে একযোগে বেলা ১টা থেকে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হবে। ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে চার লাখ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd পাওয়া যাবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৫ অক্টোবর ২০২৩ /এমএম

 


Array