প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১০ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৮০টি কলেজের মোট তিন লাখ ৩৫ হাজার ৪২১ (তিন লাখ পঁয়ত্রিশ হাজার চারশত একুশ) জন পরীক্ষার্থী ৩২৪ টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে। প্রকাশিত ফলাফল রাত ৮টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space>Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ অক্টোবর ২০২৩ /এমএম
Array





