Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চলতি বছরের ২৭ নভেম্বর থেকে ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার হল ও আসনসহ সব বিষয়ে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা হবে। পরীক্ষার হল ও আসনসহ সব বিষয়ে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৬ জুন। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।প্রিলিমিনারি পরীক্ষাটি শুরু হয় ১৯ মে। সেদিন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০২৩ /এমএম

 


Array