Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনে ১০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।মঙ্গলবার অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।এতে বলা হয়, নতুন কারিকুলামের আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণিকার্যক্রম পরিচালনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস থাকা আবশ্যক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ল্যাব নেই, সেসব প্রতিষ্ঠানকে ১০ নভেম্বরের মধ্যে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম ২টি ল্যাপটপ বা ডেক্সটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ আগস্ট ২০২৩ /এমএম

 

 


Array