Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ মে (শনিবার)। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ১৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে এ পরীক্ষার দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কসমূহে গাড়ি পার্কিং না করার নির্দেশনা দেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।একই নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের মহসীন হল খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং বাংলা একাডেমির সামনের সোহরাওয়ার্দী উদ্যানে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ মে ২০২৩ /এমএম

 


Array