প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ২৯ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল SMS (nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) এর মাধ্যমে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে। ১ম রিলিজ স্লিপে মোট এক লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।
এ সকল শিক্ষার্থীকে ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম ০৭ সেপ্টেম্বর ২০২২ মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ আগস্ট ২০২২ /এমএম
Array





