প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ বুধবার (২৫ মে) প্রকাশ করা হয়েছে।এ পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
(www.nu.ac.bd/results A_ev www.nubd.info/results ) পাওয়া যাবে। এই পরীক্ষায় ৭৩৩ টি কলেজের দুই লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল (CGPA) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ মে ২০২২ /এমএম
Array





