প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সরকারি প্রজ্ঞাপন অনুসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে।রবিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২২ হতে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে।এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৬৯তম একাডেমিক কাউন্সিলে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





