Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা টুইটারের স্পেসে কথোপকথনের জন্য দুটি কো-হোস্ট যোগ করতে পারবেন। সম্প্র্রতি একটি টুইটে স্পেস টিমের নতুন ফিচার আনার কথা জানিয়েছে টুইটার।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য রীতিমতো চমক নিয়ে এসেছে। এর ফলে কো-হোস্টরা সহজেই অনুরোধ পরিচালনা করতে পারবেন। এ ছাড়াও বক্তাদের আমন্ত্রণ জানাতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে এমনকি টুইট পিন করতেও পারবেন। ফলে আগের চেয়ে টুইটার স্পেস এখন আরও সমৃদ্ধ হয়েছে।

কী কী আছে নতুন ফিচারে

* হোস্ট দুটি সহ-হোস্টের জন্য আমন্ত্রণ পাঠাতে পারে। * একজন হোস্ট, ২ জন সহ-হোস্ট এবং ১০ জন স্পিকার রাখা যাবে। * সহ-হোস্টরা স্পিকারকে আমন্ত্রণ জানাতে, অনুরোধ পরিচালনা করতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়া, টুইট পিন করতে পারবে।

উল্লেখ্য, আইওএস ব্যবহারকারী কম্পোজ বাটনটি দীর্ঘক্ষণ টিপে এবং অ্যান্ড্রয়েডে কেবল ‘+’ ট্যাপ করে টুইটারের নতুন এ ফিচার ব্যবহার করতে পারবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ আগস্ট ২০২১ /এমএম


Array