প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে স্বপ্ন ফাউন্ডেশনের আলোচনা সভা শেষে রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
তিনি বলেন, ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিও ছিল কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন স্বাভাবিক লেখাপড়া বাড়িতে চালিয়ে যায়। শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতা বাংলাদেশে নেই : ওই আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতা বাংলাদেশে নেই। তিনি বলেন, অনেকেই শেখ হাসিনার সঙ্গে অন্য কাউকে এক পাল্লায় মাপে কিন্তু এটি অসম্ভব একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন অন্যরা দেশকে শুধু পেছনের দিকেই নিয়ে গেছেন
দীপু মনি বলেন, সেদিন শুধু শেখ হাসিনা মুক্তি পাননি, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার পথ তৈরি হয়েছিলতিনি মুক্তি পেয়েছিলেন বলেই আমরা ২০০৮ সালের নির্বাচন পেয়েছিলাম এরপর একাধিকবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের সামনে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। আজ তিনি শুধু আমাদের নয়, সারা বিশ্বের বাতিঘর
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুন ২০২১ /এমএম





