প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::বাটনবিহীন ওয়াটারফল ডিসপ্লের ফোন আনছে শাওমি। ফোনটির ডিসপ্লের চতুর্দিকে কার্ভস থাকছে। লুকের দিক থেকে সমগ্র ফোনজুড়েই থাকছে স্ক্রিন। পাশাপাশিই ফোনে কোনও পোর্টস বা বাটনস দেওয়া হচ্ছে না।কোম্পানির সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল অভাবনীয় এই কার্ভড ওয়াটারফল ডিসপ্লে দিতে গিয়ে ফোনের লুক যেন কোনও ভাবেই বেঁকে না যায়!
আর সেই চিন্তাভাবনা থেকেই ৮৮ ডিগ্রি কোয়াড-কার্ভড গ্লাস প্যানেল এবং তার সঙ্গে থ্রিডি বন্ডিং পদ্ধতিতে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই ডিসপ্লে।সম্প্রতি শাওমি একটি টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেই ভিডিওতেই নজরে এসেছে ফোনের রিয়ার ক্যামেরা সেটআপ। যদিও ক্যামেরা মডিউল ছাড়া ফোনটিতে আর কোনও এজেস থাকছে না।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Array





