Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ কোভিড-১৯ চূড়ান্ত আসরে স্টার্টআপ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘বিডি ফ্যাক্ট চেকার’।রানার্স আপ হয়েছে ‘স্বপ্ন জয়’ দল। অপরদিকে উদ্ভাবনী ধারণা বিভাগে সেরার মুকুট লাভ করেছে ‘পাঁচফোড়ন’ এবং রানার্স আপ হয়েছে ‘টিম স্বয়ং’।

সম্মুখযোদ্ধা ও করোনা আক্রান্তদের প্রতি বিভেদ ও বিদ্বেষপূর্ণ আচরণে সৃষ্ট সামাজিক অস্থিরতা এবং হেয় প্রতিপন্নমূলক আচরণ মেটাতে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরাদের মধ্যে বিডি ফ্যাক্ট চেকার দলের সদস্যরা হলেন কাদিরুদ্দিন, মিনহাজ আমান ও খায়রুন্নাহার।

টিম পাঁচফোড়নের সদস্যরা হলেন আশিকুর রহমান, আদনান হাসান, প্রিয়ম সরকার ও সাইফুল আলম। রানার্স আপ ‘স্বপ্ন জয়’ সদস্যরা হলেন অ্যাশলি সপ্তর্ষী সমাদ্দার, ফায়েজ বেলাল, মুস্তাফিজুর রহমান এবং সুলতানা রাজিয়া। ‘টিম স্বয়ং’ দলের সদস্যরা হলেন কাজী মিতুল মাহমুদ, মোহাম্মাদ মুনতাসির এবং শাতীল বিনতে মাহমুদ। করোনা আক্রান্ত মানুষ এবং সম্মুখযোদ্ধাদের প্রতি সামাজিক বৈষম্য ও স্টিগমা রোধ করতে, ডিজিটাল জগতে শান্তি ও সহিষ্ণুতা বজায় রাখতে ইউএনডিপির চলমান কার্যক্রমের অংশ হিসেবে তরুণদের জন্য আয়োজন করা হয় ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ প্রতিযোগিতা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ জুলাই ২০২০/এমএম


Array