Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: চলমান অস্থিরতায় সনির গেমিং কনসোল প্লে-স্টেশন৫-এর গেম উন্মোচনের ইভেন্টও বাতিল হয়েছে।ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে সনি জানিয়েছে, আমরা বুঝতে পারছি যে প্লে-স্টেশন৫-এ কি কি গেম থাকবে তা জানতে অপেক্ষা করে আছেন ভক্তরা। তবে সময়টা কোনো কিছু উদযাপন করার জন্য উপযুক্ত নয়।এখন পেছনে দাঁড়িয়ে প্রতিবাদকারীদের কথা শোনাটা বেশি গুরুত্বপূর্ণ। প্লে-স্টেশন৫-এর গেমগুলোর নাম বৃহস্পতিবার জানানোর কথা ছিল সনির।

পরবর্তী সময় কবে গেমগুলোর নাম প্রকাশ করা হবে তা জানানো হয়নি। বছরের শেষ দিকে প্লে-স্টেশন৫ বাজারে ছাড়তে পারে সনি। এর আগে গুগলও যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের উন্মোচন স্থগিত করে।এছাড়াও, ভাংচুর ও লুটের জেরে ৬ জুন পর্যন্ত অ্যাপল স্টোরও বন্ধ থাকবে বলে জানায় অ্যাপল।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ জুন ২০২০/এমএম


Array