বাংলানিউজসিএ ডেস্ক :: সারা বিশ্বে করোনার ভাইরাসের তেজ কমে আসলেও কানাডায় কোভিড-১৯ ধীরে ধীরে বেড়েই চলছে। প্রতিদিন মৃত্যু সংখ্যা গড়ে শতাধিক।করোনার আক্রমণের শুরু থেকেই কানাডা সরকার সচেতনমূলক নানা ধরনের কর্মসূচি পদক্ষেপ নেয়। তারপরও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪ হাজার ৪৩জন।
এর মধ্যে কুইবেক প্রভিন্সেই মারা গেছে ২ হাজার ৩৯৮ আর অন্টারিওতে ১ হাজার ৩৬১ জন। কোনো ভাবেই মৃত্যু হার ১৩ শতাংশ থেকে হ্রাস পাচ্ছেনা। আর আক্রান্তের সংখ্যাও ভয়াবহ আকার ধারণ করছে। যার পরিমাণ ৬২ হাজার ৪৬ জন। ফলে মনে হচ্ছে হিমশিম খাওয়া সরকার, প্রশাসন, হেলথ কানাডা এখন ক্লান্ত।
ইতোমধ্যে বৃটিশ কলম্বিয়ায় পরিস্থিতি উন্নত হলে সেখানে লক ডাউন তুলে নেয়া হয়েছে। এখনো কুইবেক এবং অন্টারিওতে লকডাউন থাকলেও তা যে কোনো সময় তুলে নেয়া হতে পারে। কারণ, অর্থনীতির চালু করে ঘুরে দাঁড়াতে হবে বলে প্রশাসন মনে করছে। এদিকে টরোন্টো শহরে মাগরিবের আযানের অনুমতি দেয়া হয়েছে, শুধুমাত্র রমজান মাসের জন্য।
অপর দিকে করোনার প্রভার বিস্তারের পাশাপাশি সরকারের পাশাপাশি কমিউনিটির সমাজসেবীদের সমাজ সেবা, ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য সাহায্য-সগযোগিতা অব্যহাত রয়েছে। বাংলাদেশিরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৬ মে ২০২০/এমএম





