Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: গুজব থেকে নিজেকে রক্ষা করতে হবে, ইন্টারনেটে কিছু শেয়ার করার আগে সত্য মিথ্যা যাছাই করতে হবে মিরসরাইতে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পুরষ্কার অনুষ্ঠানে এ কথা বলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ইকোনমিক জোন -১ এর এমডি, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়ানুষ্ঠান আয়োজনের আহবান জানান তিনি। সুস্থ বিনোদনের অভাবে স্কুল কলেজের ছেলেমেয়েরা মাদকের মত ক্ষতিকর বস্তু, ইভটিজিংয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নিয়মিত খেলাধুলার মাঝে থাকলে শিক্ষার্থীরা অন্যদিকে ঝুঁকবে না বলে তিনি উল্লেখ করেন।

পরে প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ সময় মিরসরাইতে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array