Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে পাঁচ বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষর করা হয়।এ সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা ও গবেষণা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একযোগে কাজ করবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি ছিলেন।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ড. মো. আবদুস সালাম ও পরিচালক ড. সৈয়দ মোহাম্মদ হোসেন, ঢাবি জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম, ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসাইন খান ও সাবেক চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array