Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: সফটওয়ার কোম্পানি আইটি ওয়ার্ল্ড তাদের প্রধান কার্যালয়ে পিঠা উৎসব পালন করেছে।আইটি ওয়ার্ল্ডের পিঠা উৎসবে হরেক রকমের পিঠার মধ্যে উল্লেখযোগ্য পাটিসাপটা, কুলি পিঠা, ভাবা পিঠা, ঝাল পিঠা,চিতই পিঠা, পোয়া পিঠা, তেলের পিঠা, ঝিনুক পিঠা মাংস পিঠা ও রস পিঠাসহ নানা ধরনের পিঠা ও খাবার ছিল।

পিঠা উৎসবের বিষয়ে আইটি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী অফিসার (সিইও) ইঞ্জিনিয়ার পারভেজ আহমেদ যুগান্তরকে বলেন, আমরা অফিসের সবাই একটি পরিবারের মত মিলে মিশে থাকি। যেকোনো প্রয়োজনে সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। এটি শুধু একটি সফটওয়্যার প্রতিষ্ঠান নয় বরং এটি একটি পরিবার।

তিনি বলেন, আমরা অফিসের সবাই বাংলা ঐতিহ্যর সঙ্গে মিশে আছে এমন অনুষ্ঠান করে থাকি। যাতে কাজের পাশাপাশি আমাদের দেশীয় কালচার সম্পর্কে সকলে অবগত থাকতে পারি।পারভেজ বলেন, পিঠা উৎসব শুধু নয় আমরা সকল ধরনের সামাজিক কাজে থাকতে চাই এবং সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখি।পিঠা উৎসবে দেশীয় গান পরিবেশন করেন নুরশিলা ও মেরিনা।কোম্পানিটির চেয়ারম্যান শহীদুল হক পলাশ ও চিফ অ্যাডভাইজার ইঞ্জি. মানিক মাহমুদ আমেরিকার লস অ্যাঞ্জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array