বাংলানিউজসিএ ডেস্ক :: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয়জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
মনোনীতরা হলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের তন্ময় বৈরাগী, যার সিজিপিএ- ৩.৯৩। জীববিজ্ঞান স্কুলের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ফারহান তানভীর, যার সিজিপিএ- ৩.৯৭। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শাহানাজ আক্তার, যার সিজিপিএ-৩.৮৬। সমাজবিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের রোজিনা আক্তার, যার সিজিপিএ-৩.৮২। কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের জান্নাত আরা রহমান, যার সিজিপিএ-৩.৫৮। চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের আসমা চৌধুরী, যার সিজিপিএ-৩.৮৫।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৩ জানুয়ারি ২০২০ /এমএম





