Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধাতালিকা প্রকাশ করা হবে আগামীকাল।এসএমএসের মাধ্যমে বিকাল ৪টা থেকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuatdgroll no লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৭-১৮/২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১০ ডিসেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ক্লাস ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array