Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৩ জুলাই সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৈরী আবহাওয়ার কারণে সেদিন যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি এবং পরীক্ষায় অংশ নেওয়ার জন্য স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের পরীক্ষা ২৪ আগস্ট সকাল ১০টায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২১ আগস্ট ২০২৬/এএ


Array