Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি। প্রাথমিক আবেদন এ বছর ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী বছর ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে এ পরীক্ষা হবে। পরীক্ষা উপলক্ষে এবছর প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত করা যাবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ আগস্ট ২০২৬/এএ


Array