Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফল আগামীকাল রবিবার (১০ মে) প্রকাশ করা হবে। শনিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব-২০২৪ সালের পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়। সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ মে ২০২৬/এএ


Array