Menu

ঢাবির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক ড. ইমতিয়াজ

বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ অফিসের পরিচালক (অনারারি) হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার তাকে এই পদে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ সহজ করতে এই অফিসটি খোলা হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ অক্টোবর ২০১৯/ এমএম


Array