প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভূশি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ হচ্ছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকর্মে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য-সহযোগিতা করার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়েছেন।দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ জানুয়ারি ২০২৪ /এমএম





