প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী।
১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results. www.nubd.into/results) রাত ৮টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।এছাড়া মোবাইলে এসএমএসের (NU<space>MF<space> Roll লিখে 16222 নম্বরে Send করুন) মাধ্যমে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল জানা যাবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ জুন ২০২৩ /এমএম





