প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি-এর উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ২০২৩-২৪: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সেমিনার হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সেমিনারের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।মূল আলোচক হিসেবে বক্তব্য দেবেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান এম হুমায়ুন কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি-এর পরিচালক অধ্যাপক ড. এম. আবু ইউসুফ।
প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১৪ জুন ২০২৩ /এমএম





