Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পবিত্র ঈদুল ফিতর, জুমাতুল বিদা, বাংলা নববর্ষ ও বড়দিন উপলক্ষ্যে ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১৯ দিন বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে এর মধ্যে ৪ দিন সরকারি ছুটি থাকায় মোট ২৩ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ বন্ধ থাকবে।
যদিও ৭, ৮ এপ্রিল ও ২৮, ২৯ এপ্রিল দুই দিন করে (শুক্র-শনি) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট বন্ধ পাচ্ছেন ২৩ দিন।

তবে সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা) চালু থাকবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ এপ্রিল ২০২৩ /এমএম


Array