Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ এইচএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯৬৭ পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন। তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১২৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ৬১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৬০ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির সংখ্যা ৯৬৭ জন। শতকরা হিসাবে এ হার ১ দশমিক ৫৮।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৯৩ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ১৯২ জন, ভোলায় ১৫৮ জন, পিরোজপুরে ১২০ জন, বরগুনায় ১০৭ জন ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।অপরদিকে বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন বলে জানান অধ্যাপক অরুণ কুমার গাইন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ নভেম্বর ২০২২ /এমএম

 

 


Array