প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের সংসদ উপনেতা ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।সোমবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিত প্রাণ সাজেদা চৌধুরী ছিলেন সততা ও একনিষ্ঠতার প্রতীক। তাঁর মতো দৃঢ় মনোবলসম্পন্ন রাজনীতিক বিরল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে পথচলার এক সাহসী নেতৃত্ব ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুতে দেশ এক গুণী মানুষকে হারালো, যে শূন্যতা পূরণ হবার নয়।শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০২২ /এমএম





