প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি।এ উপলক্ষ্যে ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে অতীশ দীপঙ্কর পরিবার।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরীসহ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ মার্চ ২০২২ /এমএম
Array





