প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইন্টাগ্রাম ‘স্টোরি’তে পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারে কারও স্টোরিতে লাইক দিলেও সেটি সরাসরি মেসেজ হিসাবে ওই ব্যক্তির ইনবক্সে যাবে না। সোমবার ভালোবাসা দিবসে ‘স্টোরি’ ফিচারে নতুন পরিবর্তনের ঘোষণাটি দিয়েছেন খোদ ইনস্টাগ্রাম প্রধান।
টুইটারে পোস্ট করা ভিডিও’র ক্যাপশনে অ্যাডাম মোসেরি বলেছেন, ‘আপনারা আজ থেকেই সরাসরি মেসেজ না পাঠিয়েও প্রিয়জনের স্টোরিতে লাইক দিয়ে ভালোবাসার জানান দিতে পারবেন।’ নতুন পরিবর্তনের পর অন্যান্য পোস্টের নিচে যেমন লাইকের সংখ্যা দেখা যায়, স্টোরিতে পড়া লাইক সেভাবে দেখা যাবে না। কিন্তু ‘ভিউয়ার শিটে’ ফলোয়ারদের নামের পাশে লাইক দেখতে পাবেন ব্যবহারকারী। অর্থাৎ, কারা স্টোরিতে সাড়া দিচ্ছেন, চাইলেই সেটি এখনো ‘ভিউয়ার শিট’ থেকে জানতে পারবেন ব্যবহারকারী।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





