Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এ বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম  এ তথ্য নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়।উপ-উপাচার্য জানান, করোনার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ-ইনস্টিটিউটের ক্লাস-পরীক্ষা যথানিয়মে চালু থাকবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০  ডিসেম্বর  ২০২১ /এমএম


Array