প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রোববার থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানে হয়।
নিষেধাজ্ঞাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এ আদেশ রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ নভেম্বর ২০২১ /এমএম
Array





