প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই দুর্লভ কোনো ছবি আবিষ্কার করলেন। সঙ্গে সঙ্গে সেটি মোবাইলে ডাউনলোডও করে নিলেন। কিন্তু সেই ছবি সম্পর্কে কিছুই জানেন না। ঠিক এ রকমই অনেক রহস্যময় জিনিস আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যার সম্পর্কে ধারণা নেই আমাদের। এক্ষেত্রে গুগলের ছবি অনুসন্ধান প্রক্রিয়া হতে পারে একমাত্র সমাধান। আজকের আয়োজনে গুগলের ছবি অনুসন্ধান সেবার বিস্তারিত লিখেছেন-
তানভীর তানিম
গুগলে ছবি অনুসন্ধান প্রধানত তিনভাবে করা যায়।
১. ছবি আপলোড করে ২. ড্রাগ করে ৩. ইউআরএলের মাধ্যমে
# আপলোড (Upload)-এর মাধ্যমে ছবি অনুসন্ধান
ধাপ ১ : কম্পিউটারে ক্রোম, সাফারি বা এ ধরনের একটি ওয়েব ব্রাউজার চালু করুন।
ধাপ ২ : গুগল ইমেজ (image.google.com)-এ যান।
ধাপ ৩ : সার্চ বাই ইমেজ (Search by image)-এ ক্লিক করুন।
ধাপ ৪ : আপলোড বাই ইমেজ (Upload by image) নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। চুজ ফাইল অর ব্রাউজ (Choose file or browse)-এ ক্লিক করুন।
ধাপ ৫ : কম্পিউটারের গ্যালারি বা অন্য কোনো ফোল্ডার থেকে একটি ছবি নির্বাচন করুন।
ধাপ ৬ : এরপর ওপেন অর চুজ (Open or Choose)-এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।
# ড্রাগ (Drag)-এর মাধ্যমে ছবি অনুসন্ধান
ড্রাগের মাধ্যমে ছবি অনুসন্ধান করতে আপনাকে ক্রোম বা ফায়ারফক্স-ই ব্যবহার করতে হবে।
ধাপ ১ : কম্পিউটারে থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন। হতে পারে সেটি ক্রোম কিংবা ফায়ারফক্স।
ধাপ ২ : গুগল ইমেজ (image.google.com)-এ যান।
ধাপ ৩ : যে ছবির মাধ্যমে অনুসন্ধান করতে চান, সেই ছবির ফাইলটি খুঁজুন।
ধাপ ৪ : পিকচার (Picture)-এ ক্লিক করুন।
ধাপ ৫ : ছবির ওপর মাউস চেপে ধরুন, ছবিটি টেনে আনুন এবং তারপর সার্চ বক্সে আপলোড করুন।
# ইউআরএল (URL)-এর মাধ্যমে ছবি অনুসন্ধান
ধাপ ১ : ক্রোম, সাফারি, মজিলা এ ধরনের একটি ওয়েব ব্রাউজার ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে বা আগে থেকেই ইনস্টল করা থাকলে সেটি চালু করুন।
ধাপ ২ : অনুসন্ধান কাজে যে ছবিটি ব্যবহার করবেন, সেটি যে ওয়েবসাইটের মধ্যে রয়েছে সেখানে যান।
ধাপ ৩ : ইউআরএল (URL) কপি করুন। ইউআরএল কপি করতে প্রথমে ছবিতে ক্লিক করুন।
ধাপ ৪ : কপি ইমেজ অ্যাড্রেস (Copy image address) অপশন পেয়ে যাবেন। ক্লিক করুন সেখানে।
ধাপ ৫ : গুগল ইমেজ (image.google.com)-এ যান।
ধাপ ৬ : সার্চ বাই ইমেজ (Search by image)-এ ক্লিক করুন।
ধাপ ৭ : ইমেজ ইউআরএল (Image URL)-এ ইমেজ অ্যাড্রেস (Image address) পেস্ট করুন।
ধাপ ৮ : সর্বশেষ সার্চ বাই ইমেজ (Search by image)-এ ক্লিক করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ নভেম্বর ২০২১ /এমএম





