প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শিক্ষার্থীদের দাবির মুখে করোনাকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আবাসিক ছাত্র-ছাত্রীরা করোনাকালে যতদিন হলে উঠতে পারবে না ততদিন পর্যন্ত আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে। একইসঙ্গে পরিবহন ফিও মওকুফ করা হয়েছে।
তিনি বলেন, পরিবহন ফি বছরে দেয়া হয়। কেউ যদি দিয়ে থাকে তাহলে পরের বছরের সঙ্গে যুক্ত হয়ে যাবে।করোনাকালীন একজন শিক্ষার্থীর পক্ষে আগের মতো বিভাগের সহযোগী সংগঠন ফি, ল্যাবফি, হলসহ আনুষঙ্গিক ফি, যা বিভাগভেদে তিন হাজার থেকে ছয় হাজার টাকা, সেটি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।
গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ জুলাই ২০২১ /এমএম





