Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩৯.৮৬। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

তিনি জানান, চলতি বছর ৪৮ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী পাস করেছেন অংশগ্রহণকারী পরীক্ষার্থী; যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৫০ জন ভর্তির সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৩৪১ জন মেয়ে ও ২০০৯ জন ছেলে রয়েছে।

চলমান শিক্ষাবর্ষ থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী। পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৪১৩। ফলাফলে দেখা যায়, মেধাতালিকায় প্রথম হয়েছেন পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া মিশোরী মুনমুন। তার প্রাপ্ত নম্বর ৮৭.২৫।

গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৫ এপ্রিল ২০২১ /এমএম

 


Array