Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাস মহামারির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।বর্তমানে যুক্তরাজ্য এবং বাংলাদেশের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এই ভাইরাসের সংক্রমণরোধে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষ্যে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় দেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এপ্রিল হতে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা গ্রহণ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সার্বিক বিবেচনায় এই সময়ে বাংলাদেশেও এই পরীক্ষা গ্রহণ করা যুক্তিসংগত হবে না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ মার্চ ২০২১ /এমএম


Array