প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: হোয়াটসঅ্যাপে চালু হলো মিউট ভিডিও ফিচার। এর আগে ফিচারটি টেস্টিংয়ের জন্য কেবল মাত্র বেটা ইউজারদের জন্যই উন্মুক্ত ছিল।অ্যাপের বেট ভার্সন যারা ব্যবহার করছেন, সেই সব ইউজারেরা v2.21.3.13-এর সাহায্যে এই নতুন ফিচার রিসিভ করবেন। এই ফিচারের সাহায্যে যে কোনও ভিডিও পাঠানোর আগে তা মিউট করতে পারবেন ইউজাররা।
নতুন এই মিউট ভিডিও এডিটিং স্ক্রিনেই দেখতে পাবেন ইউজাররা। ভিডিও এডিট স্ক্রিনের ঠিক উপরের বাঁ দিকে একটি ভলিউম আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই যে ভিডিও আপনি পাঠাচ্ছেন তা মিউট হয়ে যাবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২ মার্চ ২০২১ /এমএম
Array





