Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উদ্ভাবনী গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে ডেন্টিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডা. হুমায়ুন কবীর বুলবুল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস-আইবিএসসির তত্ত্বাবধানে ডা. হুমায়ুন কবীর বুলবুলের গবেষণার বিষয়বস্তু ছিল─ A clinical comparative study of different pulpotomy materials in primary teeth.

এর তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন প্রফেসর ড. নিরঞ্জন কুমার সানা ও প্রফেসর ডা. মোজ্জাম্মেল হোসেন। তিনি ইতিপূর্বে বিএসএমএমইউ থেকে ডিডিএস এবং ডিডিসি থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ডা. হুমায়ুন হিরোশিমা ইউনিভার্সিটি, জাপান ও ন্যাশনাল সায়েন্স ও টেকনোলজি মিনিস্ট্র, বাংলাদেশের ফেলো। বর্তমানে তিনি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আফজল মুন্সী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম মো. আমিনুল ইসলাম ও মরহুমা নুরের নাহারের জ্যেষ্ঠ পুত্র।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ ডিসেম্বর ২০২০/এমএম


Array