Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের(জুমঅ্যাপস) মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd/)-এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১  নভেম্বের ২০২০/এমএম


Array