বাংলানিউজসিএ ডেস্ক :: মরণব্যাধি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার ঢাকা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে জনসচেতনতামূলক এ কার্যক্রম চালানো হয়।সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ক্লাবের সদস্যরা।
এ সময় ছিলেন ঢাকা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন জুয়েল, ইয়ুথ ক্লাবের পরিচালক হামিদ সোহরাব, এডভাইজার মুস্তাফিজুর রহমান মুস্তাকসহ পঞ্চাশজন স্বেচ্ছাসেবী।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ মার্চ ২০২০ /এমএম
Array





